1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

 রাজশাহীতে  জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবুল হাশেম, রাজশাহী ..

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী ও আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনায় উপলক্ষে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল,সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাবেক আহ্বায়ক, রাজশাহী জেলা যুবদল। সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক রাজশাহী জেলা বিএনপির মোঃআনোয়ার হোসেন উজ্জল।

আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন “নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, “৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলবো আর হয়ে যাবে। এজন্য জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, “আমাদের মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাই আমাদের ভাবনায় শুধুই জনগণ, জনগণ ও জনগণ। শুধু তাই নয়, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সব জুলুম-নির্যাতনের প্রতিশোধ নেবো।”

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সহ- সভাপতি বাঘা থানা জাহাঙ্গীর হোসেন, আড়ানী পরিষদ সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মানুম, সাবেক সাধারণ সম্পাদক চারঘাট থানা মুরাদ পাশা,জিয়া পরিষদ সভাপতি বাবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিগ্রাম যুবদল নেতা জিল্লুর রহমান, রাজশাহী জেলা সংগ্রামি দলের সভাপতি মোঃ মওদুদ আহমেদ মধু, বাঘা উপজেলা সংগ্রামি দলের সভাপতি মোঃ রুবেল আহমেদ,মোনাজাত পরিচালনা করেন আমিনুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট