1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_0

নাজিম হাসান: আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন মোট ২২ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক, বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চারঘাট ও বাঘা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- গোলাম কিবরিয়া (ঘোড়া), মো. ফকরুল ইসলাম (আনারস) প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মো. রোকনুজ্জামান (আনারস), মো. লায়েব উদ্দিন (মোটর সাইকেল) প্রতীকে নির্বাচন করছেন। চারঘাট উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (মাইক), কাজী ফিরোজ আহমেদ (টিয়া পাখি), আশরাফ উদ্দৌলা (তালা), ইলিয়াস সরকার (টিউবওয়েল), ইলিয়াস হোসেন (উড়োজাহাজ), নাজমুল হক (চশমা) প্রতীক পেয়েছেন। বাঘা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মেহেদী হাসান (টিউবওয়েল), আব্দুল মোকাদ্দেস (টিয়া পাখি), কামরুজ্জামান (বই) প্রতীক পেয়েছেন।

বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ফাতেমা খাতুন (কলস), ফারহানা দিল আফরোজ (প্রজাপতি), রিনা খাতুন (ফুটবল) প্রতীক পেয়েছেন। চারঘাট উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- জান্নাতুল ফেরদৌসী (হাঁস), পারভিন আরা (বৈদ্যুতিক পাখা), আশা খাতুন (সেলাই মেশিন), জমেলা বেগম (প্রজাপতি), তাজমিরা খাতুন (কলস), ময়না খাতুন (ফুটবল) প্রতীক পেয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট