1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে উদ্ধারকৃত ৫৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর জেলা পুলিশের উদ্যোগে উদ্ধারকৃত ৫৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ১৫ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্সরুমে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলাম হারানো ফোন মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ৫৩ জন ভুক্তভোগী। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে, ভিভো ৮টি, স্যামসাং ৬টি, শাওমি ১১টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ২টি, টেকনো ৩টি, ওপ্পো ৭টি, ওয়ালটন ১টি, সেম্ফনি ৩টি এবং টিসিএল ব্র্যান্ডের ২টি ফোন।

এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারিত হয়ে হারানো ১১ হাজার টাকাও উদ্ধার করে মালিকের নিকট ফেরত দেওয়া হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, “প্রকৃত মালিকদের নিকট উদ্ধারকৃত ফোন ফেরত দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্য আমাদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।” নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট