1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান

রাজশাহীতে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান:

আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচীতে হামলা ও মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৯ জানুয়ারী) দুপুরে রাজশাহীর গণকপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডী। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, আদিবাসীনেতা আন্দ্রিয়াস বিশ্বাস আনু, সুসেন কুমার শ্যামদুয়ার, সুভাস চন্দ্র হেম্ব্রম, ছোটন সরদার, রবিন হেম্ব্রম,মুস্তাফিজুর রহমান খান আলম,ন্যাপ সভাপতি রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, শ্যামল কুমার খালকো,যাদু কুমার দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন,নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে আদিবাসী সম্বলিত গ্রাফিতি মুছে ফেলার জন্য উগ্র সা¤প্রদায়িক সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি এনসিটিবি ভবন ঘেরাও করে ও আদিবাসী গ্রাফিতিযুক্ত পাতা ছিড়ে ফেলার অপচেষ্টা করে। এতে করে আদিবাসীরা ১৪ জানুয়ারি এনসিটিবি ভবনের সামনে আদিবাসী গ্রাফিতি পূর্নবহালের জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে।

ঘটনাস্থলে উগ্রসা¤প্রদায়িক সংগঠনটি আদিবাসী ছাত্র-জনতার উপর বর্বরোচিত হামলা চালায় ও গুরুতর যখম করে। পরদিন ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করে আদিবাসীদের ছত্রভংগ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট