1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান

রাজশাহীতে আত্মগোপনে থাকা নেতার অপহরণ মামলায় আবাসন ব্যাবসায়ী কারাগারে

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: আত্মগোপনে থাকা রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির অপহরন মামলায় রাজশাহী মহানগরীর নতুন বিলসিমলা এলাকার আবাসন ব্যাবসায়ী আব্দুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আরএমপি চন্দ্রিমা থানা পুলিশ।

মাদক গ্রহণের ভিডিও ভাইরাল, প্রশ্ন ফাঁস এবং টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে ২০২২ সালের ১৯ অক্টোবর জাকির হোসেন অমিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বাড়ি জেলার বাগমারার ভবানীগঞ্জে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। তিনি আট বছর মেডিকেল কলেজে না গিয়েও বনে গেছেন ডেন্টাল ডাক্তার।অপহৃত আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতার বাবা চন্দ্রিমা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি দিনগত রাত আনুমানিক সাড়ে ৮ টায় অমি সিএনজি অটোরিকশা যোগে গ্রামের বাড়ি বাগমারা থেকে নগরীর ছোটবনগ্রাম ব্যাংক টাউন এলাকার বাসায় ফিরছিলেন। বাসায় প্রবেশের সময় ৬-৭ জনের একদল সশস্ত্র ব্যক্তি তাকে অপহরণ করে আব্দুর রশিদের বিল সিমলার নির্মাণাধীন এ্যাপার্টমেন্টে নিয়ে যায়। অপহরণকারীরা তার কাছ থেকে ব্যাংকের চেক ও ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নেন। এরপর আরও ২ কোটি ৭০ লাখ টাকার মুক্তিপণের দাবিতে অমিকে আটকে রেখে মারধর করা হয় বলে বলেন।

অভিযুক্ত আবাসন ব্যাবসায়ী আব্দুর রশিদের পরিবারের দাবি, আবাসন-ব্যবসার সুবাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তার সখ্যতা আছে এটা সত্য। ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমির সাথে জমি ও প্লট সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল এজন্যই তাকে ডেকে আনা হয়েছিল তার বাবাকেও ডাকা হয়েছিল তাকে অপহরণ করা হয়নি বা তার কাছ থেকে কোন টাকাও দাবি করা হয়নি। এমনকি উল্টো ওরাই বিভিন্ন মাধ্যম দিয়ে মীমাংসা ও আমাদেরকে টাকা দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে যোগাযোগের চেষ্টা করছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

পরিবারটি আরো দাবি করেন, তিনি ক্রয় কৃত সম্পত্তিতে রাইসা টাওয়ার নামে দশতলা ভবন নির্মাণ করেছেন ডাব তলায় এ ভবনের ফ্লাট বিক্রি প্রায় হয়ে গেছে কিছু বাকি আছে আবার নতুন করে জমি ক্রয় করে স্টেডিয়াম সংলগ্ন নতুন বিল শিমলা এলাকায় আরেকটি ভবন নির্মাণ শুরু করেছেন যা এখনো চলমান। জিন্নানগর এলাকায় বিরোধপূর্ণ জমি আছে যা আদালতে মামলা চলমান আছে। তিনি সকল রাজনৈতিক দলের সাথেই ব্যাবসায়ীক হিসেবে সমানভাবে চলাফেরা করেন কোন দলের হয়ে না।

এ বিষয়ে জাকির হোসেন অমির কোন বক্তব্য বা তার সাথে ছোটবনগ্রাম এলাকায় যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, জাকির হোসেন অমির অপহরণ মামলায় আব্দুর রশিদ ও তার গাড়িচালক মীম ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমির বিরুদ্ধে থানায় কোন মামলা না থাকায় ভিকটিম হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট