1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজধানীর মিরনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে  বিডিইআরএম এর বিবৃতি - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

রাজধানীর মিরনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে  বিডিইআরএম এর বিবৃতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত আগাসাদেক রোডের মিরনজিল্লা সিটি কলোনীর হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উচ্ছেদ না করার দাবীতে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

বিডিইআরএম নেতৃবৃন্দ মনে করেন, মিরনজিল্লায় প্রায় ৪০০ বছর ধরে বংশপরম্পরায় বসবাসকারী পরিচ্ছন্নতাকর্মীদের উচ্ছেদ প্রক্রিয়া কেবলমাত্র অন্যায়ই নয়, বরং মানবাধিকারের চরম লঙ্ঘনও বটে। দেশের সেবামূলক পেশায় যুক্ত হরিজনদের উচ্ছেদ করে মার্কেট নির্মানের হীন প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এটা হতে দেওয়া যায় না। একইসাথে বিষয়টি মানুষের জীবনের স্বাধীনতা এবং মানবাধিকার বিবেচনা করে তাদেরকে উচ্ছেদ করা অনুচিত।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সভাপতি বিভূতোষ রায় এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে হরিজনদেরও রয়েছে নাগরিক সুবিধা প্রাপ্তি ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার। যেহেতু মিলনজিল্লা কলোনীর সাথে সেখানকার হরিজনদের জীবন-জীবিকা, ঐতিহ্য, কৃষ্টি তথা সংশ্লিষ্ট অনেক কিছুই জড়িত সেহেতু এগুলো রক্ষার জন্যও কলোনী উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সরে আসা উচিত।

১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে মিরনজিল্লা সিটি কলোনীর হরিজন জনগোষ্ঠীর ১০জন দেশের জন্য জীবন দিয়েছেন। অত্র কলোনীতে রয়েছে তাঁদের স্মৃতিস্তম্ভ। আমরা চাই ঢাকাসহ সারাদেশে বসবাসরত দলিত-হরিজনদের উচ্ছেদ না করে স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হোক।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট