1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

 যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রার্থী কে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের বিজয় নিশ্চিত : সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥নিজস্ব প্রতিবেদক ,ঈশ্বরদী,পাবনা :  যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃত বিএনপির যে কোন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে পাবনা-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে জানিয়েছেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ ২১ ডিসেম্বর রবিবার সকালে ঈশ্বরদীর আইকে রোডে ধান খোলায় প্রার্থী বদল,মনোনয়নপত্র ক্রয়, দাখিল,ধানের শীষের নির্বাচন এবং তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্রকাঠামো বিনির্মাণে সকলের অংশ গ্রহণ নিশ্চিত করণ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে  সাত ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এমপি সিরাজুল ইসলামের মুখপাত্র ও প্রবীন বিএনপি নেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলালের সঞ্চালনায় বিএনপির প্রবীন নেতাদের মধ্যে আব্দুস সোবহান,অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, রুহুল আমিন বাবলু,আলহাজ্ব আজি হক,ফজলুর রহমান মাস্টার, মোহাম্মদ আলী কাজল,আলাউদ্দিন মন্ডল, আনিসুর রহমান বিশ্বাস,আক্তার হোসেন মল্লিক,জহুরুল ইসলাম বাচ্চু ফকির,আসাদু হক,ইউসুফ প্রাং,সিদ্দিকুর রহমান, আব্দুল করীম কিরণ,নজরুল ইসলাম মালিথা,আমিনুল ইসলাম,হাসেম আলী,লিটন মোল্লাহ,রঞ্জু ফকির ও মোস্তফা জামান নয়ন,মাসুদুর রহমান মিজানুর রহমান রঞ্জু ফকির, সরোয়ার হোসেন,দুলাল প্রাং,আবুল হোসেন দেওয়ান,আব্দুল লতিফ,রঞ্জু আহমেদ, ইব্রাহিম হোসেন,হাজি আব্দুর রশিদ,এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মোহাম্মদ আলী কাজল, আব্দুর রাজ্জাক মেম্বর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, যারা আওয়ামীলীগ দিয়ে বিএনপি নেতাদের হত্যা করে,যারা লুটপাট, চাঁদাবাজি,দখল বাজি,অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপির ব্যাপক ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে তাদের কোন প্রতিনিধিকে দিয়েই ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনও আওয়ামীলীগ থেকে আসা কোন প্রার্থীকে মেনে নিতে পারিনা উল্লেখ করে বক্তারা  পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থীকে পরিবর্তন করার দাবি জানান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট