1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ:
​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎ রূপসায় ক্বেরাত সম্মেলনে হাফেজদের পাগড়ী প্রদান ইসলামী বই বিতরণ ও দোয়া অনুষ্ঠিত সবার মুখে একই কথা সকল দল দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ—অধ্যাপক আবু তালেব মন্ডল ঘুষ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব রূপসায় তুচ্ছ ঘটনায় বোরহান হাওলাদার নামের এক দোকানদারকে মারপিট করে আহত করার অভিযোগ কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক 

 যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারের নির্বাচন হবে দেশকে পুনর্গঠনের নির্বাচন। অতীতে এ বাংলাদেশ থেকে সেনা শাসন প্রতিরোধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে এ বাংলাদেশে যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন।

পরিবর্তন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ভোট ১২ তারিখ ভোট দিয়ে সংসদে পাঠান। তিনি এ সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান এ সব বলেন।

Open photo NaN

সোমবার বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার।

উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আলমগীর হোসেন স্বপন ও পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান এর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এর সহধর্মিনী সম্পা হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, সোলায়মান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট