1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোরে বোর্ডে প্রাইভেটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ কলেজ নির্বাচন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

যশোরে বোর্ডে প্রাইভেটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ কলেজ নির্বাচন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: এ বারের এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডের প্রাইভেট পরীক্ষার্থীরা ১২টি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ ওই ১২টি কলেজ নির্বাচন করেছে। আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, প্রাইভেট পরীক্ষার্থীরা বোর্ড নির্ধারিত ১২টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিতে পারবে।

নির্বাচিত কলেজগুলো হলো-সাতক্ষীরা সরকারি কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, (প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত পরীক্ষাথীর্দের জন্য), বিএএফ শাহীন কলেজ (বিমান বাহিনীতে কর্মরত পরীক্ষার্থীদের জন্য), সরকারি সিটি কলেজ, বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজ, মেহেরপুর সরকারি কলেজ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মাগুরা সরকারি এইচ. এস. এস. কলেজ ও খুলনা দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ।
বোর্ড সূত্র জানায়, প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে সেই কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। যে সমস্ত বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত) সেসব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা চর্তুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না। বোর্ডের কোনো কমর্চারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের অন্য যেকোনো বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রাইভেট পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ অন্য যে কোনো তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ৩ ঘন্টা। প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষার আগে নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত কলেজের মাধ্যমে রেজিস্টেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মেয়াদ ১ বছর। প্রাইভেট পরীক্ষাথীদের ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিজ্ঞপ্তি মোতাবেক সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছে পরীক্ষার ফি জমা দিতে হবে।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট