1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে মাদ্রাসার গাছ বিক্রি করে দিলেন মাদ্রাসার সুপার

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাহবুবুর রহমান, অভয়নগর, যোশার………………………………

যশোরের অভয়নগর উপজেলায় ছুটির দিন মাদ্রাসার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে । গতকাল শুক্রবার সকালে উপজেলার নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার মাঠে রোপন করা দুইটি মেহগনি গাছ বিক্রয়ের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার বুইকরা এলাকার নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার দুইটি মেহগনি গাছ মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান গত মঙ্গলবার বিক্রি করে দেয়। শুক্রবার ছুটির দিন সকালে গাছ ব্যবসায়ী শ্রমিকদের নিয়ে গাছ দুইটি কাটতে আসলে এলাকাবাসী গাছ কাটতে বাঁধা দেয়। এরমধ্যে একটি গাছ কাটা হয়ে যায় এবং অন্য গাছটির ডালপালা কাটা হয়। এলাকাবাসী বাঁধা দিলে শ্রমিকরা না শুনে গাছ কাটতে থাকলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তাকে বলে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়।

মাদ্রাসার পাশের বাড়ির আব্দুল খালেক বলেন, ছুটির দিন গাছ কাটতে দেখে আমাদের সন্দেহ হয়। তাই আমরা বাঁধা দিলে গাছকাটা শ্রমিকরা জানায় মাদ্রাসা সুপারের নিকট থেকে গাছ দুইটি কিনেছি। এরপর আমরা ইউএনও এবং শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছি।

ঐ একই এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, এই মাদ্রাসার সুপার ইতিপূর্বে মাদ্রাসার ইট ও বেঞ্চ বিক্রি করে দিয়েছিল। তাই শুক্রবার গাছ কাটাতে দেখে আমাদের সন্দেহ হয়। গাছ ব্যবসায়ী শুকুর আলী বলেন, সামনে ঈদ। আমি সুপারের কাছ থেকে গাছ দুইটি কিনেছি। এত সমস্যা আছে জানলে আমি কিনতাম না।

মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান বলেন, মাদ্রাসার প্রোয়োজনে গাছ দুইটি বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন। মাদ্রাসার সভাপতি রেজাউল হোসেন বিশ্বাসকে (০১৭১১৩৫০৬০৮ নম্বর ফোন) কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি গাছ কাটতে নিষেধ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, এম আবু নওশাদ বলেন, গাছ কাটার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে গাছ কাটা বন্ধ করে তদন্ত পুর্বক ব্যবস্থা নিতে বলেছি।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট