1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

‘যতদিন বাঁচবো খালেদা জিয়ার ও তারেক রহমানের সাথেই বাঁচবো: খাজা নাজিবুল্লাহ চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরবময় ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ৪৭ নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মনোনয়ন প্রত্যাশী, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন, যতদিন বাঁচবো খালেদা জিয়ার সাথেই বাঁচবো, তারেক রহমানের সাথেই বাঁচবো, বাংলাদেশীদের সাথে বাঁচবো।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নজিপুর  পাবলিক মাঠে আলোচনা সভায় এম আর মোস্তফা’র সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু ) এর সঞ্চালনায়  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র, বিএনপির সাবেক আহ্বায়ক  মোঃ আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা দলের গৌরবময়,ইতিহাস ঐতিহ্য, সংগ্রাম সাফল্য তুলে ধরে দলকে সুসংগঠিত করতে  আগামীর করনীয় সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে নেতাকর্মী ও  সমর্থকদের  অনুরোধ জানান  । পরে নজিপুর পাবলিক মাঠ থেকে এক বর্ণাঢ্য  র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট