1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

মোহনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন ও গোপন বৈঠক, কলেজ অধ্যক্ষ বেলাল গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান ও গোপন বৈঠকের আয়োজনের অভিযোগে মৌগাছি কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সদস্য বেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫-৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সটকে পড়েন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, “গোপন বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উসকানিমূলক আলোচনা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি। এ বিষয়ে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ” সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হলে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি খাড়ইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরও একই দিনে একই স্থানে তার নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একই ধরনের কর্মসূচি পালিত হয়েছিল। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়দের অনেকে মনে করছেন, এ ধরনের গোপন বৈঠক এলাকায় উত্তেজনা ছড়াতে পারে। তাই পুলিশের পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অধ্যক্ষ বেলালের গ্রেফতারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট