1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

মোহনপুরে কৃষি অফিসার এম. এ. মান্নানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবুল হাশেম, রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলার সাবেক অতিরিক্ত কৃষি অফিসার এম. এ. মান্নান’কে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।  মঙ্গলবার বিকালে কৃষি অফিসের আয়োজনে উপজেলার হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় মোহনপুরে অতিরিক্ত কৃষি অফিসার এম. এ. মান্নানের দীর্ঘকর্ম জীবন নিয়ে আলোচনা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুরের উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসের অফিস স্টাফরা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শেষাংশে সাবেক অতিরিক্ত কৃষি অফিসার এম.এ. মান্নান’কে পবার নতুন কৃষি অফিসার হিসেবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এম.এ. মান্নান ২০১৯ সালে কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে মোহনপুর উপজেলায় যোগদান। পরে তিনি ৫ নভেম্বর ২০২৩ সালে ৬ষ্ট গ্রেডে অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে পদোন্নতি পান।

গত ১৮ মে ২০২৫ সালে তিনি মোহনপুর উপজেলা থেকে রিলিজ নেন এবং পদোন্নতি পেয়ে পবা উপজেলাতে উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেন। পূর্বে তিনি ২০১৮ সালে নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানতে চাইলে কৃষি অফিসার এম.এ. মান্নান বলেন, মোহনপুর উপজেলার সকল কৃষক-কৃষানী, সকল গণমাধ্যমকর্মী ও অফিসার বৃন্দ সহ সকলের ভালোবাসায় আমি সিক্ত। উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম স্যার এর প্রতি আমি কৃতজ্ঞ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট