1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

মোংলায় গাঁজা সহ আটক ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ইয়াছিন আরাফাত, মোংলা প্রতিনিধি………………………………………………..

 

বাগেরহাটের মোংলায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মোঃ হাবিবুর গাজী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সে সাতক্ষীরা বড়দল গ্রামের আশাশুনি থানার মোঃ মানিক গাজীর ছেলে। বুধবার (১২ আগস্ট) আনুমানিক রাত ১০.৩০ মিঃ মোংলা উপজেলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

থানা সূত্রে জানাগেছে, চলমান মাদক বিরোধী অভিযানে মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী’র দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এএসআই মোঃআমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সসহ উপজেলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা সহ মোঃ হাবিবুর কে হাতেনাতে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মাদকদ্রব্য আসামী সাতক্ষীরা হইতে মোংলায় বিক্রয়ের জন্য সংরক্ষণ করছিলো বলে জানায়।

 

এঘটনায় মোংলা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ওসি ইকবাল বাহার চৌধুরী । অপর একটি অভিযানে এসআই বিশ্বজিত মুখার্জী সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ০১টি ব্যাটারি ও ৮০ কেজি লাইটার জাহাজের রশি উদ্ধারসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট