1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মীর মশাররফ হোসেন সাহিত্য পদক পাচ্ছেন শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

মীর মশাররফ হোসেন সাহিত্য পদক পাচ্ছেন শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাগর নোমানী, রাজশাহী………………………………………………….

সাহিত্যকর্মে অবদানের জন্য মীর মশাররফ হোসেন পদক – ২০২২ পাচ্ছেন রাজশাহীর কৃতী সন্তান শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা প্রদান করেছে।

 

আগামী ২৬ ও ২৭ মে ২০২৩ রাজবাড়িতে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলনে এই পদক প্রদান করা হবে। হাসনাত আমজাদ মূলত একজন ছড়াকবি ও শিশুসাহিত্যিক। চার দশকেরও অধিক সময় থেকে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তিনি।

 

বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা ছড়া, কিশোর কবিতা, সমকালীন ছড়া, গল্প, প্রবন্ধ প্রতিনিয়তই চোখে পড়ে। বড়দের জন্যও লেখেন তিনি, তবে তা খুব অল্প। লেখালেখির শুরু সত্তর দশকের শেষার্ধে। এ পর্যন্ত তার মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। লেখালেখির জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদত্ত শিশুসাহিত্য সম্মাননা, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রদত্ত দৈনিক বাঙালীর কন্ঠ লেখক পুরস্কার। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ প্রদত্ত চর্যাপদ সম্মাননা, সোনারপুর কাব্যমঞ্চ, কোলকাতা প্রদত্ত শিউলী স্মৃতি স্মারক সম্মাননা ইত্যাদি।

 

উল্লেখ্য যে, মীর মশাররফ হোসেন সাহিত্য পদক ২০২২ ও ২০২৩ পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মোট চারজন খ্যাতিমান সাহিত্যিক। কাব্যসাহিত্যে মীর মশাররফ হোসেন পদক ২০২২ পাচ্ছেন পশ্চিমবঙ্গের ড. আশরফী খাতুন এবং শিশুসাহিত্যে পাচ্ছেন হাসনাত আমজাদ। মীর মশাররফ হোসেন পদক ২০২৩ পাচ্ছেন কথাসাহিত্যে রফিকুর রশীদ এবং কাব্যসাহিত্যে ওবায়েদ আকাশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট