1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: সাইফুল ইসলাম শান্ত মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর গৃহবধূ গোলাপী বেগম (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্বামী আব্দুল কাদের মিয়া। এছাড়া শ্বশুর কর্তৃক দায়ের করা একের পর এক মিথ্যা মামলার হাত থেকে মুক্তির দাবিও জানিয়েছেন তিনি। বুধবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কাদের এই দাবি জানান।

তিনি আরও বলেন, প্রায় ২০ বছর আগে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি রোডের বাসিন্দা বিশু মিয়ার মেয়ে গোলাপী বেগমের সাথে তার বিয়ে হয়। প্রবাস জীবন ও ব্যবসা করে অর্জিত প্রায় ২২ লক্ষ টাকা, ৩০ ভরি স্বর্ণ ও ৮০ ভরি রূপার গহণা আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে তার শ্বশুর বিশু মিয়া, শাশুড়ি সমলা বেগম ও সহযোগীরা তার স্ত্রীকে বিভিন্ন সময় চাপ দিতে থাকে। এছাড়া আমার স্ত্রী গোলাপীকে প্রাণনাশের হুমকি দেয়।

২০২৫ সালের ২৩ অক্টোবর সন্ধায় কে বা কারা মিষ্টি খাওয়ার কথা বলে স্ত্রী গোলাপীকে বাসা থেকে ডেকে নেয়। এরপর আর সে বাসায় ফিরে না। না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুৃজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ২৬ অক্টোবর মির্জাপুর থানার সামনে দিয়ে প্রবাহিত বারোখালি খাল থেকে বিদ্যুতের তার দিয়ে হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো গোলাপীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্বশুর বিশু মিয়া প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় তাকে স্ত্রী হত্যায় গ্রেপ্তার করিয়ে জেলহাজতে পাঠায়। প্রায় সাড়ে ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন। বাসায় ফিরে দেখেন, তার ঘর থেকে নগদ ২২ লাখ টাকা, স্বর্ণ ও রুপার গহনা জরুরি কাগজপত্র চুরি করে নেয় শ্বশুর বিষু মিয়া।

Open photo

অন্যদিকে শ্বশুর বিষু মিয়া বিভিন্ন ব্যক্তির নামে জালিয়াতির মাধ্যমে চেক ডিজঅনারের মিথ্যা মামলা করেছেন। এছাড়া আব্দুল কাদের মিয়া তার শ্বশুরের বিরুদ্ধে টাকা, গহণা ও কাগজপত্র উদ্ধারে আদালতে মামলা করেছেন। ওই মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক সি.আর মামলা দায়ের করেছেন বিষু মিয়া।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের মিয়া তার স্ত্রী হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক প্রকৃত খুনিদের চিহিৃতপূর্বক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এসময় বিষু মিয়ার অন্য মামলার আসামী সখিনা বেগম উপস্থিত ছিলেন। এব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার তদন্ত চলছে। প্রকৃত আসীমদের চিহিৃত করতে পুলিশ কাজ করছেন বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট