1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মান্দায় স্বামী পরিত্যক্তা নারীকে গণ ধর্ষণ, আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………………..
নওগাঁর মান্দায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্তা এক নারী (৩২)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মান্দা সদর ইউনিয়ন পরিষদ এলাকার একটি কলাবাগানে এ ঘটনা ঘটে। এদিকে ভিকটিমের দেওয়া তথ্যমতে আজ শনিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে হারুন অর রশীদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হারুন অর রশীদ সাহাপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
ধর্ষণের শিকার ওই নারী জানান, ‘আমি নওগাঁ শহরের একটি ক্লিনিকে আয়ার কাজ করি। কাজের সুবাদে স্বামীকে নিয়ে শহরের দয়ালের মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতাম। পারিবারিক বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে স্বামীর সঙ্গে ছড়াছাড়ি হয়। ভুক্তভোগী ওই নারী আরও বলেন, মোবাইলফোনের সূত্র ধরে লুদু নামে মান্দা ফেরিঘাট এলাকার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। তিনি বিভিন্ন প্রলোভন দিয়ে শুক্রবার সন্ধ্যার পর আমাকে ফেরিঘাট এলাকায় নিয়ে আসে। রাত ৮টার দিকে চার্জারভ্যানে আশপাশে ঘুরে একটি কলাবাগানে নিয়ে যায়। এর পর হত্যার ভয় দেখিয়ে একে একে আটজন আমাকে ধর্ষণ করে।
তিনি আরও বলেন, ‘সুযোগ পেয়ে চিৎকার দিলে রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে ওইসব লোকজন আমাকে উদ্ধার করে পুলিশের জিম্মায় দেয়।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলবেঁধে ধর্ষণের ঘটনায় হারুন নামে এক যুবককে আটক করা হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট