1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় জমিজমার বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা একটি সালিসে প্রতিপক্ষের মারধরে তিনজন আহত হয়েছেন।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলার গনেশপুর ইউনিয়নের দোসতিনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
এ সময় প্রতিপক্ষের মারধরে আহত আব্দুর রাজ্জাক (৬০), ফিরোজ হোসেন (৩৯) ও গোলাম মোস্তফাকে (৪৫) উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অন্যদিকে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় দোসতিনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসিবুর রহমান (৪০) ও মকছেদ আলীকে (৩৫)  আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী শেফালি বিবি বলেন, ‘আমার শশুর আব্দুল করিমের কাছ থেকে ৫১ শতক জমি কিনে নেই। এ জমি নিয়ে দেবর হাবিবুর রহমানের স্ত্রী খুশি বেগমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি।’
ভুক্তভোগী শেফালি বিবি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন দেবরের স্ত্রী খুশি বেগম। ওই অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার সকাল ১০টার দিকে আমার খলিয়ানে সালিসের আয়োজন করা হয়। সালিসে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সামসুল হক ধুলু। এতে ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য সাহাদৎ হোসেন, ইউপি সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের মাতবরেরা উপস্থিত ছিলেন।
সালিসের সভাপতি ইউপি সদস্য সামসুল হক ধলু বলেন, ‘নামাজের সময় হওয়ায় সালিসের মুলতবি দিয়ে সবাই মসজিদে যাই। নামাজ শেষে খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বাদি পক্ষের লোকজন অতর্কিতভাবে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এতে তিনজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় বাদি পক্ষের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে অভিযুক্ত খুশি বেগমের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় হাসিবুর রহমান ও মকছেদ আলী নামের দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট