1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

মান্দায় দোকান কর্মচারীর মোটরসাইকেল ছিনতাই

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্মার্টফোনসহ ২ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ জানুয়ারি ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা রাস্তায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যুবকের নাম রনি কুমার (২৩)। তিনি মৈনম গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে ও সতিহাটের ‘মেডিসিন কর্ণার’ নামের একটি ওষুধ দোকানের কর্মচারী। ঘটনায় আজ শনিবার মান্দা থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী রনি কুমার বলেন, শুক্রবার রাত ৯টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে সঙ্গীয় চয়ন কুমারকে নিয়ে আমার নিজস্ব সুজকি জিকসার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথে ভদ্রসেনা গ্রামের ইউক্যালিপটাসের বাগানের কাছে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আমাদের পথরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও জ্যাকেটের পকেটে থাকা ২ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। খোয়া যাওয়া মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধারসহ জড়িতদের সনাক্তের কাজ করছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট