1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায়  দোকানঘর ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

মান্দায়  দোকানঘর ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
 স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় স্টীল ফার্নিচারের দোকানঘর নির্মাণের জন্য জায়গা ভাড়া নেন আসমত আলী ও মানিক সরকার নামের দুই ব্যবসায়ী। এসময় তাদের সঙ্গে ভাড়া চুক্তি হয় মাসিক ৫ হাজার। শুরুর দিকে ব্যবসায়ীরা কয়েক মাসের ভাড়া নিয়মিতভাবে পরিশোধ করেন।
পরবর্তীতে ব্যবসা মন্দার অজুহাতে ভাড়া দিতে টালবাহানা শুরু করেন এ দুই ব্যবসায়ী। এভাবে ২০ বছর ধরে তারা ব্যবসা চালিয়ে আসলেও ভাড়া পরিশোধ  করেননি। উপায়ান্ত না থাকায় গত বুধবার ওই সম্পত্তি দখলমুক্ত করে নেওয়া হয়েছে। সেখানে লুটপাট কিংবা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার বিকেলে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবী করেন উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামের মৃত আখতার হামিদের বড়ছেলে সম্পত্তির মালিকানা দাবিদার দেলোয়ার হোসেন। এসময় তার ছোইভাই মতিউর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, ‘আমার বাবা আখতার হামিদ ২০০২ সালে মুস্তাফিজুর রহমান মুসার কাছ থেকে ৩৩ শতক ও আবুল কালাম আজাদের কাছ থেকে সাড়ে ৬শতক জমি কিনেন। প্রসাদপুর বাজারের প্রাণকেন্দ্রের ওই সম্পত্তিতে স্টীল ফার্নিচারের দোকানঘর নির্মাণের প্রস্তাব দেন ব্যবসায়ী আসমত আলী ও মানিক সরকার। ৫ হাজার টাকা মাসিক ভাড়া চুক্তিতে বাবা আখতার হামিদ তাদের দোকানঘর নির্মাণের অনুমতি দেন। এর পর তারা সেখানে দোকানঘর নির্মাণসহ ব্যবসা শুরু করেন।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ব্যবসা শুরুর দিকে আমার বাবা আখতার হামিদকে কয়েক মাসের ভাড়া প্রদান করে ব্যবসায়ীরা। এর পর বাবা অসুস্থ হয়ে পড়লে ব্যবসায়ীরা ভাড়া দিতে টালবাহানা শুরু করেন। পরবর্তীতে ভাড়া না দিয়ে ওই সম্পত্তি অবৈধ দখলে রেখে ব্যবসা পরিচালনা করছেন। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক হলেও ওই সম্পত্তির দখল ছাড়েননি ব্যবসায়ী।
সম্পত্তির মালিকানা দাবিদার মতিউর রহমান বলেন, গত বুধবার সকালে লোকজন দিয়ে আমাদের সম্পত্তি দখলমুক্ত করা হয়েছে। সেখানে ভাঙচুর কিংবা লুটপাটের কোনো ঘটনা ছিল না। আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত সত্য জানা যাবে। এনিয়ে প্রকাশিত বিভ্রান্তকর সংবাদের প্রতিবাদ করেন তারা। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট