1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় গোয়ালঘরের দরজা কেটে কৃষকের দুটি গাভী চুরি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মান্দায় গোয়ালঘরের দরজা কেটে কৃষকের দুটি গাভী চুরি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় গোয়ালঘরের দরজা কেটে কৃষকের দুটি গাভী চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। সোমবার গভীররাতে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামে চুরির এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাভী দুটির মূল্য দুই লাখ টাকা হবে বলে ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক দেলবর রহমান মন্ডল বলেন, সোমবার সন্ধ্যার দিকে গাভী দুটি গোয়ালঘরে তুলে দরজা তালাবদ্ধ করে দেওয়া হয়। এর পর রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।
কৃষক দেলবর রহমান আরও বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাত তিনটার দিকে তিনি বাইরে যান। এ সময় দেখেন গোয়ালঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে। এগিয়ে গিয়ে দেখেন গাভী দুটি নেই। রাতের যে কোনো সময় চোরেরদল দরজা কেটে গরু দুটি নিয়ে গেছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গরু দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট