1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

মরহুমা জাহানারা জামানের ৭ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি…………………………………………………

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সহর্ধমিণী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)। দিবসটিতে মরহুমা জাহানারা জামানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

০৬ ফেব্রুয়ারি সকালে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে মরহুমার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করা হবে। বাদ জোহর রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে মরহুমা জাহানারা জামানের ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে ০৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক গোরস্থানে তাঁর সমাধীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিন রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক মরহুমার সমাধীতে সকালে পুষ্পার্ঘ্য অর্পণ ও বাদ জোহর নগর ভবন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুমা জাহানারা জামান ১৯৩৪ সালের ২৬শে ডিসেম্বর বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চামরুল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সংগ্রামী ও মহীয়সী এই নারী শেষ নিশ্বাস ত্যাগ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট