1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাট সীমান্তে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশের সময় ২৭ জন আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫

ভোলাহাট সীমান্তে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশের সময় ২৭ জন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২৭ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি সদস্যরা নিয়মিত টহলের সময়, সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।
Open photo
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক হওয়া ব্যাক্তিরা বিভিন্ন সময় পাসপোর্ট ছাড়ায় ভারতে গিয়েছিলো, এবার তারা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা তাদের আটক করেছে। তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয়ে নিশ্চিত হতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট