1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফলোআপ: নিয়ামতপুরে আলোচিত হত্যা কান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে পুলিশ কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু

ভোলাহাটে তারেক জিয়া পরিষদ, পাঠাগার গোহালবাড়ী শুভ উদ্বোধন ও ৩১ দফা দাবীর লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জের নেতৃত্বে তারেক জিয়া পরিষদ, পাঠাগার গোহালবাড়ী শুভ উদ্বোধন ও ৩১ দফা দাবীর লিফলেট বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় কালীতলা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে গোহালবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর এ ৩টি উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন।Open photo

গোহালবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাজউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু মোতালেব, জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুলসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী ও সাধারণ ধানের শীষের ভোটারগণ উপস্থিত ছিলেন।

Open photo

এর আগে তারেক জিয়া পরিষদ ও পাঠাগার গোহালবাড়ী দুটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীগণ একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধানস্থানে দেশের তারুণ্যের কণ্ঠস্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট