1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

ভোলাহাটে কৃষি দপ্তরের বিনামূল্যে বিভিন্ন ফলের চারা, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ফলের চারা ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণের শুভ উদ্বোধন ও আলোচনা সভা তাদের দপ্তরের সামনের প্রাঙ্গণে সোমবার বেলা সাড়ে ১২টায় (৩০ জুন ২০২৫) অনুষ্ঠিত হয়।
এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সরকারের দেয়া কৃষি প্রণোদনা হিসেবে বিভিন্ন গাছের চারা ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।
আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সার্বিক তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ। উপ-সহকারী কৃষি অফিসার (উদ্ভিদ) মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী ইউনিয়ন কৃষি অফিসার মোঃ সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম, মোঃ মাশিরুল ইসলাম ও মোঃ আব্দুল ওয়াহিদসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, স্থানীয় প্রেসমিডিয়া ও স্যোশালমিডিয়ার সাংবাদিকগণ।
Open photo
অনুষ্ঠানে উপস্থিত উপজেলার ১৫০জন কৃষকের মাঝে ৫ জাতের ৫ প্যাকেট শাকসব্জী বীজ ও রাসায়নিক সার, ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি তালের চারা, খুঁটি ও বেড়া, ১০জন কৃষককে পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন, ৪০টি প্রতিষ্ঠানকে ৫টি করে লেবুর চারা, ৮০ টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেল চারা, ১৫জন কৃষককে শীতকালীন পিঁয়াজবীজ উৎপাদনের জন্য ১৬০ কেজি করে শীতকালীন পিঁয়াজের কন্দ, ২০ কেজি করে ডিওপি ও এমওপি সার ও বালাইনাশকসহ বীজ সংরক্ষণের জন্য ১টি করে ড্রাম, ৩৫০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পিঁয়াজের বীজ, ২০ কেজি করে ডিওপি ও এমওপি সারসহ বালাইনাশক বাবদ নগদ ৩৫০ টাকা, ১২’শ জন ছাত্রছাত্রীদের মাঝে নিম, বেল, জাম ও কাঠাল গাছের ৪৮’শ চারা, ৭৪ জন কৃষককে ৫টি করে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয় বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট