1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের জানাযা নামাজ ও দাফন সম্পন্ন, মরদেহে রাসিক মেয়রের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………………………

সাবেক সংসদ সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার বাদ জোহর টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে মরহুমাকে হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হয়। এরআগে টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাযা নামাজের পূর্বে মরহুম অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে মরহুমা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে মরহুমার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সমাজসেবা ও নারী জাগরণ এবং রাজনীতিবিদ হিসেবে অনেক অবদান রেখেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার। মহান মুক্তিযুদ্ধে ছিল তাঁর গৌরবোজ্জ্বল অবদান। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

জানাযা নামাজে মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার বেশ কয়েকদিন থেকে ঢাকা এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রোববার (২৯ অক্টোবর) সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট