1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

বিএনপি রাজনীতির ত্যাগী ও আপোষহীন কারা নির্যাতিত নেতা- কে এস হোসেন টমাস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মফিজ উদ্দীন তালুকদার, ময়মনসিংহ প্রতিনিধি…

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দুঃসময়ের ত্যাগী ও আপোষহীন বারবার কারানির্যাতিত একজন রাজনৈতিক ব্যক্তির নাম কেএস হোসেন টমাস। তিনি ঢাকা দক্ষিণ মহানগরের ওয়ারী থানাধীন ৩৮নং ওয়ার্ডের ৪৪/১,লাল চাঁন মুকিম লেন, রথখোলা এলাকার মরহুম কাজী আবুল হোসেনের সুযোগ্য পুত্র ।

ব্যক্তিগত ভাবে তিনি ঢাকার ওয়ারী থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক।এছাড়া তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করছেন ।তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে ১৯৮৪ সালে বিএনপি’র কর্মী হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন ।

১৯৮৮-২০০৭ সাল পর্যন্ত বৃহত্তর সূত্রাপুর থানা জাসাস এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।২০০৭ সালে ঢাকা মহানগর জাসাসের সহ-দপ্তর সম্পাদক,২০০০ সালে ৭৪ নং ওয়ার্ড বর্তমানে- ঢাকা মহানগরের ৩৮ নং ওয়ার্ড বি.এন.পি’র যুগ্ম সম্পাদক, ১৯৯৭-২০১৩ সাল পর্যন্ত বৃহত্তর সূত্রাপুর থানা বিএনপি’ র সাংস্কৃতিক সম্পাদক,২০০২ সালে বৃহত্তর ঢাকা মহানগর, জাসাসের সাংগঠনিক সম্পাদক,২০১১-২০১৮ সাল পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ জাসাস এর সিনিয়র সহ-সভাপতি, ২০১১ সালে জাসাস এর জাতীয় নির্বাহী কমিটিরসহ-সাধারণ সম্পাদক,২০১৬ সালে বিএনপি’র জাতীয় কাউন্সিল সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য,২০১৮ সালে ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ২০১৯ সালে জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা গেছে ,২০১০ হইতে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র সহ-সভাপতি থাকাকালীন সময়ে তাহার সম্পাদনায় ৪টি সংকলন প্রকাশিত হয়। ১। কমল থেকে জিয়া, ২। আমি মেজর জিয়া বলছি, ৩।জনতার জিয়া, ৪। মুক্ত চিন্তা শৃঙ্খলিত। ১/১১ সময়ে দলের পক্ষে সক্রিয় জোড়ালো ভূমিকা পালন করেন তিনি ।

রাজনৈতিক জীবনে বেশির ভাগ সময়ে মিথ্যা মামলার শিকার হয়ে কারা বরণ করতে হয়েছে তাকে। তিনি কোতয়ালী থানা- ১৯(১)১৫ (এই মামলায় প্রায় ০৩ মাস কারা নির্যাতিত) ও ১৫ নং অতিঃ দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল ঢাকা (বিশেষ আইন মামলা নং-৬৯/১৭), গেন্ডারিয়া থানা, মামলা নং- ৬(১)১৫, কোতয়ালী থানা, মামলা নং- ২৭০ (৭) ২০১৯ (এই মামলায় প্রায় ০২ মাস কারা নির্যাতিত), বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৪৪/২০১৯, ওয়ারী থানা, মামলা নং- ০৯ (০৭)১৮, বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-২৮১/২০১৯, ওয়ারী থানা, মামলা নং- ০৪ (০৯)১৮, ওয়ারী থানা, মামলা নং- ১১(১২)২৩ (এই মামলায় প্রায় ০২ মাস কারা নির্যাতিত), ডেমরা থানা মামলা নং-৪৭(০৭) ২০২৩ (এই মামলায় প্রায় ০২ মাস কারা নির্যাতিত)।

সৈরস্বাসক হাসিনা সরকার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিলো অপরিসীম। বিএনপি’র নিবেদিত প্রাণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এই নেতা দীর্ঘ সময় রাজনৈতিক ভাবে মিথ্যা মামলায় কারাবরণ করেছেন।জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি বিএনপি’র রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েন। দলকে ভালোবেসে জীবনের বেশীর ভাগ সময় ও অনেক সহায় সম্বল নষ্ট করেছেন তিনি । নিজের স্ত্রী-সন্তান ও পরিবার পরিজন রেখে জীবনের বহু সময় জেল হাজতে অন্ধকার কারাগারে কারা নির্যাতিত হয়েছেন ত্যাগী এই নেতা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট