1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বালিয়াডাঙ্গীতে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন, পথচারীদের সহায়তায়  তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বালিয়াডাঙ্গীতে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন, পথচারীদের সহায়তায়  তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বালিয়াডাঙ্গী . নিজস্ব প্রতিবেদক………………………………….

সারাদেশে বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন অঞ্চলে চলমান প্রচণ্ড গরম এবং তীব্র তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) রাস্তায় চলাফেরা করা পথচারী, গাড়িচালক ও যাত্রীদের প্রখর রোদ্রে পিপাসা মেটাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন বালিয়াডাঙ্গী উপজেলা।

সংস্থার স্বেচ্ছাসেবীরা বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান সড়কসহ বিভিন্ন মোড়ে মোড়ে জুস ও বিশুদ্ধ পানি নিয়ে উপস্থিত হয়েছেন। তারা তৃষ্ণার্ত পথচারীদের পাশে দাঁড়িয়ে এই সহায়তা প্রদান করছেন, যা বর্তমান তাপদাহের প্রেক্ষিতে মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্যরা জানান, “আমরা এই দুর্দান্ত গরমের সময় মানুষের সহায়তায় কাজ করছি।

আমাদের স্বেচ্ছাসেবীরা রাস্তায় এবং অন্যান্য জনবহুল স্থানে উপস্থিত থেকে সবাইকে পানীয় ও ঠান্ডা পানীয় প্রদান করছে। আমরা আশা করি, আমাদের এই উদ্যোগে মানুষের তৃষ্ণা ও কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। গরমের কারণে রাস্তায় চলাচলকারী, গাড়ির যাত্রী, ইজিবাইক চালক ও ভ্যান চালকরা এই উদ্যোগের প্রশংসা করছেন এবং তরুণ ঐক্য ব্লাড ডোনার ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই দুর্যোগময় পরিস্থিতিতে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা পরিশ্রমী ও তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট