1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বানেশ্বর বাজারে মোবাইল কোর্ট, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫ দোকানে জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ:
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বানেশ্বর বাজারে মোবাইল কোর্ট, বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫ দোকানে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ও ঝলমলিয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এ অভিযানে খাবারের হোটেল ও ওষুধের দোকানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

অভিযানসূত্রে জানা যায়, বানেশ্বর বাজারের একটি খাবারের হোটেলে বাসি খাবার সংরক্ষণ এবং আরেকটি ওষুধের দোকানে ট্রেড লাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে দুটি দোকানকে মোট ৮০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫০০০ টাকা খাবারের হোটেল এবং ৩০০০ টাকা ওষুধের দোকানের বিরুদ্ধে আদায় করা হয়।

এছাড়া ঝলমলিয়া বাজারে পরিচালিত পৃথক তিনটি মামলায় আরও ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না।

তিনি আরও জানান, বাজারগুলোতে নিয়মিত তদারকি জোরদার করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণ স্বাগত জানায় এবং অনিয়ম প্রতিরোধে প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট