1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘা পৌর কৃষকদলের পরিচিতি সভা, উন্নয়নে কৃষকের পাশে থাকার অঙ্গিকার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

বাঘা পৌর কৃষকদলের পরিচিতি সভা, উন্নয়নে কৃষকের পাশে থাকার অঙ্গিকার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা পৌর শাখার জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫-১১-২০২৫) বিকেল ৪টায় রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে পৌর শাখার আহ্বায়ক,আলী হোসেন জনির সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মালয়েশিয়া যুবদল এর মালাক্কা শাখার সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাতের সার্বিক সহযোগিতায় ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম আরিফ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম সানা। পৌর কৃষকদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের সার্বিক তত্ববধানে পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা কৃষক দলের সদস্য রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য রবিউল ইসলাম, আজিজুল আলম, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক রিপন আলী,মহিলা কৃষকদলের সাথী খাতুন, রানু আক্তারী, ছাত্রদলের সাবেক নেতা ওবায়দুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, কৃষক ও কৃষিতে উন্নয়ন সহ কৃষির অগ্রগতি ও কৃষকরা যাতে উপকৃত হন ,এসব বিষয়ে ভূমিকা রাখবে কৃষক দল।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক মনজুর রহমান সুরুজ, কৃষক দলের সদস্য ফরিদ উদ্দীন,আব্দুল হামিদ মিঞা, সহ অনেকে।

উল্লেখ্য, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বাঘা পৌরসভার পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে- গত ০৩ নভেম্বর’ ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি অনুমোদন দেন- রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু। পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন সহ সাংগঠনিক সকল কার্যক্রম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ সিদ্ধান্ত ও স্বাক্ষরের ভিত্তিতে গৃহীত হবে বলে অনুমোদন পত্রে উল্লেখ করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট