1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

বাঘা উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে বিদায়ী ও নবাগত অফিসারকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আনসার-ভিডিপি কার্যালয়ে সংবর্ধনা আয়োজনের মধ্য দিয়ে কর্মরত (ভারপ্রাপ্ত) অফিসারকে বিদায় ও নবাগত অফিসারকে বরণ করে নেওয়া হয়েছে। রোববার (১৯-১০-২০২৫) সকাল ১২টায় উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন । উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে অফিসার হিসেবে যোগদান করেন শরীফ মাহমুদ। তিনি ঠাকুরগাঁও সদর থেকে বদলি হয়ে যোগদান করেছেন। বিদায়ী অফিসার সাকিব উল মওলা বাঘা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। তিনি জেলার পুঠিয়া উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে কর্মরত।

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক সোহেল রানার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অফিসার সাকিব উল মওলা বক্তব্যকালে বলেন, সাড়ে ৬মাস আমার দায়িত্বপালনকালে শাসন,সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায় কালে অধীনস্থ সকল সদস্যর ভালবাসায় সিক্ত হলাম। যেখানেই থাকি বিদায়ের এই স্নৃতি আপনাদের কথা সব সময় স্বরন করিয়ে দিবে।

নবাগত অফিসার শরীফ মাহমুদ বলেন, দেশ ও জনকল্যাণে আপনারা আগের মতো ভ’মিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। সহকর্মীরা বলেন, স্যারের দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।

প্রশিক্ষিকা মাহফুজা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, দলনেতা আসাদুজ্জামান, দলনেত্রী জোসনা বেগম প্রমুখ।

পরে নবাগত অফিসারকে ফুলের তোড়া ও বিদায়ী অফিসার সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন- এবাদুল্লাহ,বিদুৎ,আশরাফুল ইসলাম,মতিউর রহমান, মোঃ জুয়েল, শাকিলা খাতুন,তাসলিমা নাসরিন,সোহেল রানা,চম্পা খাতুন, আতিয়া খাতুন,রায়হান আলী ,বিপুল হোসেন,আবু রায়হানসহ আনসার ও ভিডিপির ইউনিয়ন-পৌর ও ওর্য়াডের দলনেতা-দলনেত্রী । #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট