1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

বাঘায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাউসা ইউনিয়ন বিএনপির নামধারী সন্ত্রাসী কর্তৃক জামাত-শিবির নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে মঙ্গলবার (০১-০৪-২০২৫) বিকেল সোয়া ৫টায় বিক্ষোভ সমাবেশ করেছে বাঘা উপজেলা জামায়াতে ইসলামী।

মিছিলটি বাঘার পৌরসভার বাঘা পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শাহদৌলা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। এসময় তারা ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও’,‘আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী। বক্তব্যকালে তিনি বলেন, বাঘা উপজেলা বিএনপির সাথে আমাদের মতবিরোধ কিংবা কোন বিরোধ নেই। গত মাসের ২০ মার্চ সাধারন মানুষের অধিকার নিয়ে বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্চাচারিতার বিষয় নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়ন সংগঠন। কিন্তু শান্তিপূর্ণ মানববন্ধনে বিএনপির নামধারী একদল সন্ত্রাসী জামায়াতের মানববন্ধনে অতর্কিত ভাবে হামলা করে। থনায় অভিযোগের পর বিষয়টি মিমাংসা হলেও গত ৩০ মার্চ ছাত্র শিবির নেতার উপর হামলা, জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এবং নগদ অর্থ লুটপাট, করে। জামায়াত-শিবির কর্মীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ, ২টি বাই সাইকেল ভাঙচুর করে। উপর্যুপরি আঘাতে আহতদের কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করার চক্রান্ত বন্ধসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি করেছেন।

উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ জামায়াতের নেতা অধ্যাপক সাইফুল ইসলাম,মাওলানা আব্দুল লতিফসহ জামায়া-শিবিরের নেতৃবৃন্দ।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউলের ভাষ্য, গত রোববার(৩০ মার্চ) মাগরিব নামাজের পর জামায়াতের লোকজন কর্তৃক বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজিব আহমেদ মন্ডলকে কুপিয়ে জখম করলে বিক্ষুব্ধ এলকাবাসি পাল্টা আক্রমন করেছে। পরে বিএনপি ঘটনার প্রতিবাদ করেছে। রাজিব আহমেদ মন্ডল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫নম্বর ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রেজাউল করিম। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট