1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

বাঘার বিনোদপুর বাজারে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠালো পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর বাজারে থাকা পরিচয়বিহীন ৫০ বছর বয়সের সেই ব্যক্তি মারা গেছে। বুধবার (১৮/০৬/২০২৫ইং) দুপুরে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা তাকে পাগল হিসেবে জানতেন। থাকতেন বিনোদপুর বাজারের সরকারি বিল্ডিং এর বারান্দায়। মঙ্গলবার(১৭-০৬-২০২৫) দিবা-গত রাতের কোন এক সময়ে সেখানেই মারা যান বলে ধারনা স্থানীয়দের।

ওই বাজারের সবুজ সাথী বস্ত্রালয়ের মালিক মো: সজিব জানান, প্রায় ৮ মাস ধরে বাজারে ছিল। চা ব্যবসায়ী লালন জানান, সকালে তিনি তার স্টলে এসে দেখেন পরিচয়বিহীন বাজারে থাকা লোকটি মরে পড়ে আছে। বাজার কমিটির সভাপতি মামুন হোসেনকে বিষয়টি অবগত করেন। মামুন হোসেন জানান, বিষয়টি ইউএনও ও থানাকে অবগত করেন। পরে ইউএনওর প্রতিনিধি ও বাঘা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখান থেকে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুল এ প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান, পরে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে সনাক্তের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট