1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বাঘায় হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: আধিপত্য বিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাঘা শাখা ছাত্রশিবির। শুক্রবার(১৯-১২-২০২৫) বিকেল সাড়ে ৪টায় জেলা পরিষদ ডাক বাংলোর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষীণ করে চার মাথার মোড় আম চত্বরে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি রুবেল আলী বলেন, যুগে যুগে যারা ফ্যাসিবাদ, জুলমবাজ এবং কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করার জন্য নীল নকশা করেছে। হাদীকেও সেভাবেই হত্যা করা হয়েছে। ওসমান হাদীর জনপ্রিয়তা বৃদ্ধ বনিতা থেকে শুরু করে যখন গ্রামে গঞ্জে পৌঁছে যায়, তখন একটি পক্ষ তা মেনে নিতে পারেনি৷

রাজশাহী জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রব প্রশাসনের উদ্দেশ্য বলেন,আপনার যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারও হাদি ভাইয়ের রক্তে রাঙানো চেয়ার। তাই হাদি ভাইয়ের খুনিদের বিচার করতে না পারলে চাকুরি ছেড়ে চুড়ি পরে ঘরে বসে থাকুন।

উপস্থিত ছিলেন উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট