1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

বাঘায় সাবেক এমপি শাহরিয়ার আলমসহ আসামী আ’লীগের ৩৯সহ অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহী-৬ আসনের (বাঘা-চারঘাট) সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আ’লীগের ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে বাঘা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ আগষ্ট) উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মখলেছুর রহমান মুকুল বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।মামলার প্রধান আসামী শাহরিয়ার আলম আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের সামসুদ্দিনের ছেলে। বাদি মখলেছুর রহমান মুকুল বাজুবাঘা নতুন পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

মামলা অভিযোগ সূত্রে জানা গেছে, মামলার বাদি মখলেছুর রহমান মুকুল ৩ আগষ্ট’২০২৪ রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে অবস্থান করছিলেন। এ সময় মামলার আসামীরা দেশি-বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে ২০-২৫টি মোটর সাইকেল যোগে মেডিকেল গেটের কাছে পৌছে ১০(দশ) লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে সময় চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে মামলায় আসামীদের কয়েকজন প্যান্টের পকেট থেকে ৫০ হাজার টাকা বের করে নেন। তার ডাক চিৎকারে আসে পাশের লোকজন আসিলে আসামীরা আওয়ামীলীগ দলের লোক বলিয়া হুমকি দিয়ে বলে, তুই বৈষম্যবিরোদী ছাত্রদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিস। পরে তাকে গুলি করে প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

মামলার বাদি মখলেছুর রহমান মুকুল বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শীর কাছে থেকে বিবরণ শুনে এবং স্বজনের সাথে আলোচনা করে মামলা করতে বিলম্ব হল । তিনি আসামীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজা দাবি করেন। এ বিষয়ে শাহরিয়ার আলমের মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে,সরকার পরিবর্তনের পর আ’লীগের অনেক নেতা-কর্মী আতœগোপনে রয়েছেন । তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, এখনও এ নিয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা রজু করা হয়েছে। (মামলা নম্বর ১১)। আসামীদের গ্রেপ্তার অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট