1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সাতশ’ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার,নৌকা জব্দ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

বাঘায় সাতশ’ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার,নৌকা জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফেনসিডিলের প্রতিকী ছবি

বিশেষ প্রতিনিধি : রাজশাহী বাঘার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর এলাকার পদ্মার চর থেকে শুক্রবার(১৪-০৬-২০২৪) ভোর রাত ৪টার দিকে আমদানি নিষিদ্ধ সাতশত ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একটি নৌকা জব্দ করেছে মীরগঞ্জ বিজিবি সদস্যরা।

জানা গেছে, মীরগঞ্জ বিজিবি সদস্যরা জানতে পারেন, বাংলাদেশে সরবরাহের জন্য, ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালান নিয়ে হরিরামপুর এলাকার পদ্মার চরে অপেক্ষা করছে মাদক ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ৪টার দিকে সেখানে অভিযান চালায় বিজিবি । তাদের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে পালিয়ে চোরাকারবারীরা। পরে নৌকা তল্লাশি করে ওই ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

বিজিবির এ্যাডজুটেন্ট নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাঘা থানার অফিসার ইনর্চাজ (ওসি)আমিনুল ইসলাম বলেন, মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের নায়েব মাসুদ রানা বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট