1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎ রূপসায় ক্বেরাত সম্মেলনে হাফেজদের পাগড়ী প্রদান ইসলামী বই বিতরণ ও দোয়া অনুষ্ঠিত সবার মুখে একই কথা সকল দল দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ—অধ্যাপক আবু তালেব মন্ডল ঘুষ, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের অস্তিত্ব থাকবে না: শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড. কেরামত আলী তাহেরপুর পৌরসভার হাট-বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনীতে সয়লাব

বাঘায় শিক্ষকের বিরুদ্ধে  শ্লীলতাহানির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায়  প্রাথমিক বিদ্যালয়ের প্রীযুষ কুমার নামে এক শিক্ষকের বিরুদ্ধে  শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।  তিনি বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । সোমবার (১৯আগষ্ট) শিক্ষকের বিচার দাবি করে  মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষকের  নারায়ণপুরের বাড়ি পর্যন্ত যায়। পরে বিদ্যালয়ে ফিরে আসে শিক্ষার্থীরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার,ওসি ও সেনা বাহিনীর সদস্যরা গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে শিক্ষার্থী অভিভাবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, রোববার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদরে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রীযুষ কুমার চতুর্থ শ্রেণির বাংলাদেশ পরিবেশ ও বিশ্ব পরিচিত ক্লাস শেষে  বিদ্যালয় ছুটি হয়ে যায়। সকল শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার জন্য ক্লাসরুম থেকে বের হয়। এ সময় সহকারি শিক্ষক প্রীযুষ কুমার এক শিক্ষার্থীকে ডেকে ক্লাস রুমের মধ্যে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে  তার পরিবারকে বিষয়টি জানান।  পরে পরিবারের পক্ষ থেকে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলামকে অভিযোগটি জানানো হয়।  তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন।

সোমবার সকাল ১০টার দিকে অভিযুক্ত সহকারি শিক্ষক প্রীযুষ কুমার বিদ্যালয়ে আসলে সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিদ্যালয়ের ওই শিক্ষকে ধাওয়া করে এবং বিক্ষোভ মিছিল নিয়ে তার বাড়িতে গিয়ে ঘেরাও করে রাখে। স্থানীয়দের নিষেধে শিক্ষার্থীরা ফিরে আসে। ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এধরনের অভিযোগ উঠলেও ধামাচাপা দেয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।  বিদ্যালয়ের   প্রধান শিক্ষক আনজারুল ইসলাম বলেন, আমাকে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি জানানোর সাথে সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করি। এরপরও উঠতি বয়সের কিছু যুবক আমাকেও লাঞ্জিত করেছে। ঘটনার দিন আমি  ছুটি নিয়ে চিকিৎসকের কাছে  গিয়েছিলাম। আমি বিদ্যালয়ে ছিলাম না।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে শিক্ষার্থীর এক অভিভাবক বাদি হয়ে সোমবার একটি অভিযোগ দায়ের করেছেন। শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবগত করেন। পাশাপাশি শিক্ষার্থীর অভিভাবক আমাকে জানিয়েছেন। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হচ্ছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট