1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই, স্লোগানকে সমানে রেখে উপজেলা নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১১টায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজন করে।

বাঘা উপজেলা পিএফজির সম্বনয়কারী উত্তম কুমার পাল এর সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন রাজনৈতিক দলের এম্বাসেডরস-আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম,ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ফরজ আলী, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান,সুশীল সমাজের সাবেক অধ্যক্ষ এনামুল হাসান, ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুল হক, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী নাজমুল হুদা মিনার।

সমাবেশে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থধাপে অনুষ্ঠিত, বাঘা উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয় উল্লেখ করে বক্তারা বলেন,রাসেল ভাইপার সাপের মতো দেশে দূর্নীতিবাজদের সংখ্যা দীর্ঘ হচ্ছে। তারা রাজনৈতিক ব্যক্তিদের সহিংসতা পরিহার করে শন্তিপূর্ণ পরিবেশ রক্ষা সহ জনকল্যাণমূখী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাবেশে পিএফজি সদস্য- বিপাশা খাতুন, রানু আক্তারী,হোসনেয়ারা রিতা, বিজয় কুমার সরকার,শরিফা খাতুন, মহসিন আলী,আদুরি খাতুন,ফিরোজ আহমেদসহ সুশিল সমাজ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট