1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় মারপিটের মামলায় দুইজন গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

বাঘায় মারপিটের মামলায় দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় তুচ্ছ ঘটনার জেরে শফিকুল ইসলাম নামে একজনকে মারপিটের মামলায় এজাহারনামীয় আসামী উপজেলার আলাইপুর গ্রামের মৃত-গফুর মল্লিক এর ছেলে মো: আসকান আলী ও তার ছেলে হামজা(২৪)কে গ্রেপ্তার করে রোববার (৩০ নভেম্বর’২৫)আদালতে সোপর্দ করা হয়েছে।

(বাঘা থানার মামলা নং-২২, তাং-৩০/১১/২৫ ইং) মামলা সুত্রে জানা যায়,শনিবার রাত সাড়ে ৭টার দিকে একই গ্রামের আহাদ আলীর ছেলে শফিকুল ইসলামকে লাঠি লোহার রড দিয়ে মারপিট করে আসকান আলী ও তার ছেলে হামজাসহ তাদের পক্ষের লোকজন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই গ্রেপ্তার ২জনসহ ৪জনের বিরুদ্ধে মামলা করেন শফিকুল। পারিবারিক অভ্যন্তরিন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট করে। বাদি পক্ষ থেকে দাবি করা হয়েছে বিগত সময়ে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার কারণে মারধর করেছে। যোগাযোগ করেও আসামী পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অফিসার ইনচার্জ (ওসি) ফম আছাদুজ্জামান জানান, রাতে মামলা দায়ের পর তাদের গ্রেপ্তার করা হয়।রোববার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট