1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বৃষ্টিতে পোষ্টার ভিজে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সর্বনাশ, লাভবান ছাপাখানাগুলো - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাঘায় বৃষ্টিতে পোষ্টার ভিজে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সর্বনাশ, লাভবান ছাপাখানাগুলো

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায়, প্রায় দুই সপ্তাহ ধরে প্রচন্ড গরমে হাঁপিয়ে উঠেছিল মানুষ। তাপপ্রবাহে গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি এনে দিয়েছে গত শনিবার (২৫ মে’২৪) রাতের ভারী বৃষ্টি। কিন্তু সর্বনাশ হয়েছে, ৪র্থ ধাপে অনুষ্ঠিত বাঘা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। দড়িতে ঝোলানো সব প্রার্থীরই পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়েছে। এর ফলে প্রার্থীদের ব্যয় বেড়ে গেলেও লাভবান হবে ছাপাখানাগুলো।

গত শনিবার রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলায় থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকায় দড়িতে দড়িতে ঝোলানো প্রার্থীদের পোস্টার বৃষ্টিতে ভিজে ছিঁড়ে পড়েছে রাস্তায়। আবার নতুন করে পোস্টার ছাপানোর অর্ডার দিয়েছেন প্রার্থীরা। ফলে ছাপাখানাগুলোয় আবারও ব্যস্ততা বেড়েছে।

বাঘা উপজেলায় ভোট হবে আগামী ৫জুন। চেয়ারম্যান পদে ২জনসহ মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২০ মে’২৪ প্রতীক পাওয়ার পর নির্বাচনী আচরনবিধি মেনে প্রার্থীরা বিভিন্ন এলাকায় দড়ি দিয়ে পোস্টার ঝুলিয়েছিলেন। রোববার(২৬ মে’২৪) উপজেলার সদর এলাকার বাঘা-ঈশ্বরদী রোড, বাঘা আড়ানি রোডসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পক্ষে দড়ি দিয়ে যেসব পোস্টার ঝোলানো হয়েছিল, সেগুলো বৃষ্টিতে ভিজে ছিঁড়ে তা সব রাস্তায় পড়ে আছে। শুধু সড়কগুলোই নয়, উপজেলার অলিগলিতে যত পোস্টার ছিল সব ভিজে নিচে পড়ে গেছে। উপরে ঝুলছে শুধু দড়ি।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা খাতুন লতা(কলস) জানান, প্রায় ১৩ হাজার পোস্টার দড়ি দিয়ে টানিয়ে ছিলাম। বৃষ্টির কারণে তাঁর সব পোস্টার ভিজে রশি থেকে ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান রিন্টু (আনারস) বলেন,বৃষ্টিতে তার প্রায় ১ (এক) লাখ পোস্টার নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যয় বেড়ে যাচ্ছে। অপর চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাবলু (মোটরসাইকেল) বলেন, এখন নতুন করে আবার পোস্টার ছাপিয়ে ঝোলাতে হবে। ইতোমধ্যে প্রেসে অর্ডার দিয়েছেন। তাদের মতো সব প্রার্থীরই পোষ্টার বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

বাঘার সদর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, প্রচন্ড তাপদাহে পুরো উপজেলাবাসী যখন অতিষ্ঠ ছিল ঠিক তখনই নেমে আশা বহুল কাঙ্খিত বৃষ্টি মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে। তবে প্রার্থীদের টানানো পোস্টার বৃষ্টিতে ভিজে মাটিতে ছিঁড়ে পড়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হয়েছে প্রার্থীদের। এ যেন কারো পৌষ মাস, কারো সর্বনাশ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট