1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর স্মরণে বাঘায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর জীবন, কর্ম ও দেশ প্রেমের কথা স্মরণ করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল ১১টায় বাঘা উপজেলা কমান্ড এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমান্ড এর আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিস্ট শিল্পপতি,সমাজ সেবক,বিএনপি নেতা আরিফুল ইসলাম বিলাত, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ কমান্ড এর সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মামুন হোসেন,বাঘা উপজেলা কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, উপজেলা কমান্ড এর সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মাস্টার, বাঘা প্রেস ক্লাব এর আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা বেছার আলী,বীর মুক্তিযোদ্ধা আরজেদ মাস্টার,বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী,বীর মুক্তিযোদ্ধা আনছার আলী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট