1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু! - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক)সেবনে হামিদুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ আক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পুন্ডলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হামিদুল ইসলাম ওই গ্রামের মহররম আলী বড় ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৮ দিকে হামিদুল ইসলাম মাঠে কাজ করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ৯টার দিকে প্রতিবেশি ইয়াকুব আলী খেতের জমির মধ্যে বুকে হাত দিয়ে বসে থাকতে দেখেন । ইয়াকুব আলী জানান, সেখানে গিয়ে কি হয়েছে জানতে চাইলে হামিদুল তাকে জানায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তার শারিরিক অবস্থার অবনতি দেখে ইয়াকুব আলী হামিদুলের বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। এইদিন সকাল সাড়ে ১০ টায় রামেকে নেওয়ার পথে রাজশাহী মহানগর এলাকার সাহেব বাজার এলাকায় মারা যান।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান জানান,হামিদুলের বাবা মহরমের লিখিত সংবাদ পেয়ে থানায় অপমৃত্যু রজু করে মৃতেেহর ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের কারণ জানা যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট