1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আমিনুল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আমিনুল

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………

রাজশাহীর বাঘায় ২০৪ (দুইশ চার)বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৪৪)কে গ্রেপ্তার করেছে রাজশাহীর সিপিএসসি, র‌্যাব-৫। মঙ্গলবার(৭ মে ২০২৪) রাত সাড়ে ১০ টায় রাজশাহীর বাঘা থানাধীন আলাইপুর এলাকায় অপারেশন পরিচালনা করে হরিরামপুর গ্রামস্থ সরকারী রাস্তায় নির্মিত নাদেরা সাকোর (ব্রীজ) এর কাছে ২০৪ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল, ০২টি সীমকার্ড উদ্ধারসহ মোঃ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বাঘা পৌরসভার চক নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

কোম্পানী কমান্ডারের কার্যালয় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। সংবাদ পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল নাদেরা সাকো (ব্রীজ) এর কাছে পৌঁছা মাত্র মোঃ আমিনুল ইসলাম তার হেফাজতে থাকা ০১ টি বস্তা মাথায় নিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল হরিরামপুর সাকিনস্থ পাকা রাস্তার মোড়ে তাকে আটক করে। পরবর্তীতে উক্ত বস্তা তল্লাশী করে মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বাঘা থানায় একটি নিয়মিত মামলা রজু করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ডিউটি অফিসার সহকারি উপপরিদর্শক(এএসআই) হাসনা খাতুন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট