1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের  শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার  ​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ

বাঘায় পদ্মার ক্যানেলে ডুবে মারা গেল আমিরুল, উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশে হারা পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সাঁতরায়ে পদ্মার শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে ডুবে নিখোঁজ হন আমিরুল ইসলাম (৫০)। ৬ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর’২৫) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাঘা ফায়ার সার্ভিসের নের্তৃত্বে ১ নম্বর আই বাঁেধর সামনের পদ্মার শাখা নদী থেকে স্থানীয়দের সহায়তায় রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। নিহত আমিরুল ইসলাম উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলী এলাকার মৃত আলীমুদ্দীনের বড় ছেলে।তার স্ত্রীসহ ১ ছেলে ও ২ দুটি কন্যা সন্তান রয়েছে।

ইউপি সদস্য (সাবেক) ছিয়ার উদ্দীন জানান, গত শনিবার (৪ অক্টোবর’২৫) আমিরুল ইসলামসহ কয়েকজন সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীতে মাছ ধরতে যান। মূল পদ্মায় যাওয়ার জন্য সাঁতরায়ে পদ্মার শাখা নদী (ক্যানেল) পার হচ্ছিলেন। মাঝপথে স্রোতে পড়ে আমিরুল আর যেতে পারেননি। পরে ডুবে যান। গ্রামের স্থানীয় বাসিন্দা সহিদুল মাষ্টার জানান, সে বিএনপির ৯ম্বর ওয়ার্ড এর সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমিরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

তার স্ত্রী নাজমা বেগম জানান, পেশাগত শ্রমিকের কাজ না থাকায় শখের বসে মাছ ধরতে যান। এতে জীবিকা নির্বাহসহ মাছ খাওয়া হয়। এখন কিভাবে চলবো?’ বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরি বলেন, ‘নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমরা সহ রাজশাহীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলাম। দুপুর আনুমানিক সাড়ে ৩টায় তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানে নৌ পুলিশ, থানা পুলিশও ছিলেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান বলেন,কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট