
# বাঘা (রাজশাহী) প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে বিএনপির দলীয় প্রার্থী আবু সাইদ চাঁদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে্য উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮-০২-২০২৬) বিকেলে বাজু বাঘা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নেতা মুখলেছুর রহমান মুকুলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন মৌনতা ফারদান বিথি(ইউনিভার্সিটি অফ লন্ডন)। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফ আলী মলিন,বিশেষ অতিথি ছিলেন,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, শ্রমিক নেতা জহুরুল ইসলাম পিন্টু ১নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাজদার হোসেন, ১নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ২নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল হোসেন,সাধারণ সম্পাদক সান্টু, সাংগঠনিক সম্পাদক আজকান আলী।#