1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় দু’কুল হারালো গৃহবধুর , ধর্ষণের মামলায় যুবক হাজতে - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বাঘায় দু’কুল হারালো গৃহবধুর , ধর্ষণের মামলায় যুবক হাজতে

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ধর্ষনের অভিযোগে গৃহবধুর দায়ের করা মামলায় শাওন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২জুন’২৪) তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। আগের দিন মঙ্গলবার (১১ জুন’২৪) সন্ধার পর স্বামীর বাড়ির ছাদের উপর দৈহিক মিলনের সময় দুজনকে হাতে নাতে ধরে ফেলে গৃহবধুর স্বামী আকাশ উদ্দীন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া আসার সুবাদে শাওন হোসেনের সাথে পরিচয় হয় গৃহবধুর। তার এক সন্তানও রয়েছে। ঘটনার পর গৃহবধুর স্বামী তাকে বাড়িতে রাখতে রাজি না হওয়ায় ওই যুবকের সাথে বিয়ে করে সংসার করবেন বলে দাবি করেন। ওই যুবক বিয়ে করতে রাজি না হলে আইনের আশ্রয় নিয়ে যুবক শাওনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন গৃহবধু। শাওন হোসেন উপজেলার বাজুবাঘা ইউপি’র চন্ডিপুর (মিয়াপাড়া) গ্রামের আজগর আলীর ছেলে। ফার্মেসীতে চাকরির সুবাদে বাঘার সদর এলাকায় থাকে। গৃহবধুর স্বামীর বাড়ি উপজেলার পীরগাছা গ্রামে।

গৃহবধু জানান, আগে থেকেই শাওন হোসেনের সাথে তার পরিচয় ছিল। সেই সুবাদে মঙ্গলবার সন্ধ্যার পর মোবাইলে যোগাযোগ করে তার স্বামীর বাড়িতে আসে শাওন হোসেন। এ সময় বয়োবৃদ্ধ শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকলেও তার স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগ কাজে লাগিয়ে তারা দু’জন স্বামীর বাড়ির ছাদে যায়। সেখানে মেলামেশা করে।

গৃহবধূর স্বামী জানান,রাত আনুমানিক সাড়ে ৮ টার পর স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে পাননি। তার মাকে জিজ্ঞাসা করলে তিনিও বলতে পারেননি তার স্ত্রী কোথায়। গরমের কারণে ছাদে যেতে পারে এমন ধারনা নিয়ে ছাদে গিয়ে দু’জনের দৈহিক মেলামেশা করা অবস্থায় ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন এসে জিজ্ঞাসা করলে তারা দু’জনই অবৈধ মেলামেশার কথা স্বীকার করেছে। এর আগেও একবার দৈহিক মেলামেশা করেছে বলে জানায়।

স্থানীয় বগা হোসেন জানান, আকাশ হোসেন পরকীয়ায় অবৈধ মেলা মেশার কথা স্বীকার করেছেন। তবে তাকে বিয়ে করে সংসার করতে রাজি হননি। থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সোহেব খাঁন জানান, মামলার এজাহারে গৃহবধু উল্লেখ করেছে. স্বামীর অনুপস্থিতে তার ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। ধর্ষিতার শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলার আসামী শাওন হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট