1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় তারেক রহমানের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘায় তারেক রহমানের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে চারঘাট উপজেলার বাজার-গ্রাম ঘুরে লিফলেট বিতরণ করা হয়েছে।

তারেক রহমানের নির্দেশে জনসাধারণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফার লিফলেট ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান খান মানিক। এসময় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাসহ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া হয়।

মানিক খান বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। জনসেবাই আমার রাজনীতি, আর মানুষের পাশে থাকা আমার অঙ্গীকার।

তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’’

এসময় উপস্থিত ছিলেন- বাঘা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম,পৌর বি এনপির ওয়ার্ড সভাপতি বাদশা আলম,ফারুক খান,উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, যুব দল নেতা সাহবাজ আলী,ইউসুফপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবু, ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউল হক তোতা,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিলন রেজা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান নুরু,আলমগীর হোসেন,মাসুদ রানা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট