1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

বাঘায় জীপ- উলকার মুখোমুখি সংঘর্ষে আহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………….

রাজশাহীর বাঘায় জীপ- উলকার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে। এদের একজন রাজশাহী চিনিকল(রাচিক)’র সিপিও নজরুল ইসলাম অপরজন ব্যাটারি চালিত উলকার চালক মাসুম আলী। তাদের উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বাঘা-লালপুর পদ্মা নদীর বাঁধের উপর দিয়ে যাতায়াতের সড়ক হয়ে উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলা আখ ক্রয় কেন্দ্রে যাওয়ার সময় রাজশাহী চিনিকলের জীপ গাড়ীর সাথে অপর দিক থেকে আসা উলকা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাচিকের জীপ গাড়ীর ও উলকার গাড়ীর সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায়। আহত উলকার চালক মাসুম আলী পুঠিয়ার বাসিন্দা।

তিনি বলেন,যাত্রী নামিয়ে খায়েরহাট থেকে ফেরার পথে মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন ও গাড়রি সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায়।

রাচিকের জীপ গাড়ির চালক মোবারক হোসেন জানান, তার গাড়ীতে ছিলেন রাচিকের দুই কর্মকর্তা। তাদের নিয়ে আখ ক্রয় কেন্দ্রে যাচ্ছিলেন। মুখোমুখি সংঘর্ষে জীপ গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং জীপ গাড়ীতে থাকা রাচিকের সিপিও নজরুল ইসলাম আহত হন। তিনিসহ জীপ গাড়ীতে থাকা আরেক কর্মকর্তা ইসমাইল হোসেন ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যান। বিষয়টি নিয়ে তারা কেউ অভিযোগ করেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট