1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় গৃহবধুকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় গৃহবধুকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় স্ত্রীকে ডিজেল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীসহ ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০২-১১-২০২৫) রাতে নিহত অনন্যা ওরফে মুন্নি (২৫)’র সহোদর ভাই মোঃ মিঠু বাদি হয়ে নিহত গৃহবধুর স্বামী সবুজ আলী ওরফে সুরুজ (৩৫)সহ তার পিতা সহিদুল মাঝি, মাতা হাজেরা বেগমকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। আসামীরা সকলেই বাঘা পৌরসভার চক নারায়নপুর মিস্ত্রী পাড়া গ্রামের বাসিন্দা। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই গৃহবধূর মৃত্যু হয় ।

ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার বাদ আসর বাঘা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিহত মুন্নির বাবার বাড়ি বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামে। তার বাবা-মা কাজের সুবাদে ঢাকার কোনাবাড়ী এলাকায় থাকেন।

জানা যায়, ১০ বছর আগে সুরুজ উদ্দিন ও মুন্নির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পরিবারের অমতে বিয়ে করেন। এ দম্পতির দুটি সন্তান রয়েছে। সুরুজ মাদকাসক্ত। বিয়ের পর থেকে সে বিভিন্ন সময় নেশার টাকা ও যৌতুকের দাবিতে মুন্নিকে নির্যাতন করতেন। গত শুক্রবার সকালে মুন্নি তাঁর মাকে ফোন করে নির্যাতনের বিষয়টি জানান। তাঁকে নিয়ে যেতে বলে। শনিবার সকালে শ্বশুর সহিদুল মাঝি ফোন করে জানান মুন্নি নিজের শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। খবর শুনে মুন্নির বাবা-মা ঢাকা থেকে রাজশাহী মেডিকেলে ছুটে আসেন। সন্ধ্যায় মুন্নি মারা যায়। মুন্নির মা মনোয়ারা বেগমের অভিযোগ, সুরুজ মাদকাসক্ত। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। সুরুজ তাঁর মেয়েকে পুড়িয়ে হত্যা করে পালিয়েছে। এখন তাঁর পরিবারের লোকজন আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে। সুরুজের মা হাজেরা বেগমের দাবি, ভোরে চিৎকার শুনে দরজা খুলে বের হন। দেখেন মুন্নি কলপাড়ে পড়ে আছে। সুরুজ তার শরীরে পানি ঢালছিল। এ সময় সুরুজ জানায়, রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। অভিমান করে মুন্নি নিজের শরীরে ডিজেলে ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। প্রতিবেশী

আজিজুল হক ও সান্টু জানান, বাঁচাও বাঁচাও চিৎকার শুনে তারা ওই বাড়িতে যান। বাড়ির গেট বন্ধ ছিল। ধাক্কা দিলে বাড়ির লোকজন দরজা খুলে দিলে দেখেন আগুনে ঝলসানো মুন্নি পড়ে আছে। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন। মুন্নির বড় ভাই মিঠু জানান, সুরুজই তাঁর বোনকে হত্যা করেছে। ঘটনার পর ভয়ে পালিয়েছে। তিনি বাঘা থানায় জিডি করেছেন। পরে হত্যা মামলা করবেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানান, অভিযোগের প্রেক্ষিতে নারি ওশিশু নির্যাতন আইনে মামলা রজু করা হযেছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট