1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৫ পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

বাঘায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৫ পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি “ দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য সামনে রেখে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।

তিনি বলেন, সুনীতির বিরুদ্ধে যে কার্যক্রম সেটাই দুর্নীতি। সেটা ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক হতে পারে। শুধু জাতি সংঘে নয়, দুর্নীতি বিরোধী কার্যক্রম সরকারি অংশ হিসেবে আমরা বাংলাদেশেও উদযাপন করে আসছি। তারুণ্যের অংশগ্রহন থাকলে তাদের কাছে শুনতে পারতাম তারা কিভাবে দুর্নীতি প্রতিরোধ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ও অফিসার ইনচার্জ(ওসি)সেরাজুল হক।

সভাপতিত্ব করেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এনামুল হাসান।  উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক (অবঃ)মোবারক হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ড. আব্দুস সালাম লাভলু, শিক্ষিকা এলিজা কায়েস, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা ,হাফেজ মাওলানা আবুল কালাম, শিক্ষক ফারহানা আখতার প্রমুখ। উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলা,মৎস্য কর্মকর্তা তহুরা হক, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর,প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হকসহ কমিটির সদস্যগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট